প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2025 ইং
কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক:
কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জেলা ছাত্রলীগের নির্দেশে জেলা ছাত্রলীগের (সভাপতি) মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমন এর নেতৃত্বে কটিয়াদী উপজেলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়কে প্রত্যাখ্যান করে প্রতিবাদস্বরূপ ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে কটিয়াদী সদরের বাগরাইট নয়াপাড়া এলাকা ও ঘাগৈর কটিয়াদী টু গচিহাটা সড়কের মধ্যস্থলে এই ঝটিকা মিছিলটি বের হয়। তবে বৃহস্পতিবারে সোশ্যালমিডিয়া ভিডিওটি পোস্ট করা হয়। এরপর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মিছিলের স্লোগান ও ব্যানার দেখে বোঝা যায়- সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়কে প্রত্যাখ্যান ও এই রায়কে অবৈধ বলে তা প্রত্যাখ্যান করে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই প্রতিবাদী মিছিলটি করা হয়।
এসময় মিছিলে ছাত্রলীগের অনেক নেতা কর্মীদের দেখা যায় তবে মুখে মাস্ক থাকায় অনেকের পরিচয় সনাক্ত করা যায়নি। আবার অনেকেই সরাসরি নিজের চেহারা দেখিয়ে "জয় বাংলা" স্লোগান দিতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাদের হাতে একটি ব্যানার রয়েছে যেখানে লিখা রয়েছে- "বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে অবৈধ ট্রাইবুনালের অবৈধ রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল"
এবিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো: মোকছেদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মিছিলে অংশগ্রহণকারীদের সনাক্ত করে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD